নড়াইলে আবাবিল সমাজকল্যাণের টিউবওয়েল পেয়ে খুশি অসহায় পরিবার

নড়াইলের মাউলী ইউনিয়নের এক অসহায় দিনমজুর পরিবারের জন্য ৩০০ ফুট গভীর নলকূপ স্থাপন করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আবাবিল সমাজকল্যাণ সংস্থা’। সংস্থাটির এটি সপ্তম টিউবওয়েল স্থাপন কার্যক্রম।

প্রজেক্ট-৬২ এর আওতায় বাস্তবায়িত এ প্রকল্পে মোট ২৬ হাজার ৪৯০ টাকা ব্যয় করা হয়েছে। বিশুদ্ধ পানির অভাবে দীর্ঘদিন ভোগান্তিতে থাকা পরিবারটি এখন নিরাপদ পানির সুবিধা পেয়েছে।

টিউবওয়েল পেয়ে উপকারভোগী পরিবার সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। স্থানীয়রাও এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন।

সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক আয়াতুল্লাহ শেখ বলেন, ‘অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিশুদ্ধ পানির নিশ্চয়তায় আমাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’