মহেশপুরে মাদকবিরোধী অভিযানে আটক ২

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুইজনকে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করছে থানা পুলিশ। অভিযানে আটক দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
 
তিনি আরও জানান, দণ্ডপ্রাপ্তদের নিয়ম অনুযায়ী ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মহেশপুর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।