মুরাদনগরে অটোচালক হত্যা মামলায় গ্রেপ্তার ২

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৭:৫৮ পিএম
ব্রাহ্মণচাপিতলা গ্রামে ১৪ এপ্রিল সংঘটিত অটোরিকশা চালক এরশাদ মিয়া হত্যা মামলার ২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পরপরই সন্দেহের ভিত্তিতে সাবিবর (২৫) কে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
 
থানা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের জিজ্ঞাসাবাদে সাব্বিরের স্বীকারোক্তিতে আরও কয়েকজনের নাম বেরিয়ে আসে।
 
সেই তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার (২১ জুলাই) রাতে অভিযান চালিয়ে ওয়ারিশকে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে বাঙ্গরা বাজার থানা এসআই  ফেরদৌস রনি।
বাঙ্গরা বাজার থানার ওসি শফিউল আলম বলেন, এরশাদ মিয়া হত্যা মামলায় এ পর্যন্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বীকারোক্তি অনুযায়ী বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। আমরা দ্রুতই সবাইকে আইনের আওতায় আনবো।
যা ঘটেছিল, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলা ব্রাহ্মণচাপিতলা গ্রামের দক্ষিণ মাঠ থেকে কৃষক মো. হক মিয়ার ছেলে অটোরিকশা চালক এরশাদ মিয়া এর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
MCH/AHA
আরও পড়ুন