নড়াইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

​নড়াইল পৌরসভা এলাকায় মাছের ঘেরের পানিতে ডুবে সুমাইয়া খানম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) বেলা ৩টার দিকে নড়াইল পৌরসভার বেনাডোপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
 
সুমাইয়া খানম বেনাডোপ গ্রামের রওশন মোল্যার মেয়ে। সে বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
 
স্বজন ও স্থানীয় সুত্রে জানা যায়, ​বুধবার বেলা ৩টার দিকে পরিবারের অজান্তে বাড়ির পাশের একটি মাছের ঘেরে পড়ে যায় সুমাইয়া। পরে তাকে দেখতে না পেয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনেরা। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে মাছের ঘেরের পানি থেকে ভাঁসমান অবস্থায় তাকে উদ্ধার করেন স্বজনরা৷ এরপর তাকে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে দ্বায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।