পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) উপলক্ষে সরকারি ছুটি থাকায় সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল আজ বুধবার (২৬ আগস্ট) সব আমদানি-রপ্তানি কার্যক্রম কার্যক্রম বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের গমনাগমন স্বাভাবিক রয়েছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি বলেন, সরকারি ছুটি পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামীকাল বৃহস্পতিবার যথারীতি ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রমসহ কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম চলবে।
বেনাপোল ইমিগ্রেশনের ওসি ফেরদৌস হোসেন খান বলেন, আজ বুধবার সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ডিডি) রুহুল আমিন বলেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রমসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে আমদানিকৃত পণ্যবাহী ভারতীয় খালি ট্রাক ভারতে ফিরে যেতে পারবে। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে ভারত-বাংলাদেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রমসহ কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম চলবে।