ঝিনাইদহে উৎসবমুখর পরিবেশে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ঝিনাইদহ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন। অনুষ্ঠানে সাংবাদিকতার দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমানুষের অধিকার ও প্রত্যাশা তুলে ধরার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, এটিএন বাংলার প্রতিনিধি নিজাম জোরদার বাবলু, একুশে টেলিভিশনের এম রায়হান, দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি এম রবিউল ইসলাম রবি, এসএ টিভির ফয়সল আহমেদ, চ্যানেল ২৪-এর সাদ্দাম হোসেন, সদর থানার পুলিশ পরিদর্শক ব্রজেন কুমার, রেমিট্যান্স যোদ্ধা রিন্টু মিয়া, গ্লোবাল টিভির প্রতিনিধি মেহেদী হাসান জিকু, দৈনিক কালবেলার শেখ ইমন, সবুজ বাংলা টিভির সুলতান আল এনাম, দৈনিক আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি সালাম হোসেন ও দৈনিক মতপ্রকাশের স্টাফ রিপোর্টর ইফাজ তানভীর মিন্টু প্রমুখ।