সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে শহরের রঘুনাথপুরে জেলা বিএনপির কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে শেরপুর জেলা বিএনপি।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হযরত আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, শেরপুর পৌর বিএনপির আহ্বায়ক এড. মোহাম্মদ আব্দুল মান্নানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।