শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ১১৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক মূল্য ১ লাখ ৭৭ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
রোববার (৮ নভেম্বর) উপজেলার নয়াবিল ইউনিয়নের কাটাবাড়ী সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, শেরপুর ও ময়মনসিংহ জেলার সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিজিবির একটি টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কাটাবাড়ীপাড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় ১১৮ বোতল ভারতীয় মদ পড়ে থাকতে দেখে দলটি। পরে সেগুলো উদ্ধার করে জব্দ করা হয়।
বিজিবি জানায়, তাদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।
ময়মনসিংহের ৩৯ বিজিবি সূত্র জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ১০ লাখ ৮৭ হাজার খাতা