ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলার শিশু ওয়ার্ডে এ আগুন লাগে।
ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এলেও ভেতরে ব্যাপক ধোঁয়া রয়েছে।
জুলহাজ উদ্দিন আরও জানান, সদর ফায়ার স্টেশন থেকেও একটি দল হাসপাতালে যাচ্ছে। ধোঁয়া পুরোপুরি কেটে যাওয়ার পর অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যাবে।