একটিতে জামায়াতের জয়

সিরাজগঞ্জে ৪ আসনে বিএনপি বিজয়ী

সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিএনপি এবং একটিতে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। অপরদিকে  সিরাজগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী এগিয়ে রয়েছেন। 

বৃহস্পতিবার রাত ৪টা পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী সিরাজগঞ্জ-১ (সিরাজগঞ্জ সদরের একাংশ ও কাজিপুর) আসনে পোস্টাল ব্যালটসহ ১৬৬টি কেন্দ্রের মধ্যে ৯১টির ফলাফল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা ধানের শীষ প্রতীকে ৭৬ হাজার ১৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী শাহিনুর আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭১ হাজার ৮২৩ ভোট।

সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদরের একাংশ ও কামারখন্দ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৭ হাজার ৫৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭৯৭ ভোট।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আয়নুল হক ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৩ হাজার ৫১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী মুহা. আব্দুর রউফ সরকার পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৮৩৩ ভোট।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এম আকবর আলী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট।


সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৪ হাজার ৯৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী আলী আলম দাঁড়িপাল্লা প্রতিকে পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৮০৫ ভোট।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মুহিত ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৫০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতিকের প্রার্থী এম এম সাইফ মোস্তাফিজ পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৮২৪ ভোট।