সিলেট সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে ভারতীয় গরু, মহিষ, জিরা ও কসমেটিকসসহ বাংলাদেশ থেকে পাচারকালে ট্রাউজার জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। জব্দ করা এসব চোরাচালানি মালামালের আনুমানিক মূল্য ১৫ লাখ ৫০ হাজার টাকা।
সোমবার (২৪ আগস্ট) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, বিছনাকান্দি, সোনারহাট ও প্রতাপপুর বিওপির সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভারতীয় গরু, জিরা, কসমেটিকস ও মহিষ জব্দ করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে বাংলাদেশি ট্রাউজারও জব্দ করা হয়েছে। বিজিবি জানায়, জব্দ করা চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ১৫ লাখ ৫০ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।