এস আলমসহ পরিবারের ১২ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে ১০০ কোটি ডলার পাচারের অভিযোগে ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম ও পরিবারের আরও ১০ সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন ঢাকার একটি আদালত।

এই নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যরা হলেন হলেন- বেলাল আহমেদ, ফসিহল আলম, সাজেদা বেগম, মাহমুদুল আলম, মো. মোস্তান বিল্লাহ আদিল, আতিকুর নেতা জেনি, লুৎফুন নাহার, আলহাজ চেমন আরা বেগম, মায়মুনা খানম, বদরুননেসা আলম ও শারমিন ফাতেমা।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার(৪ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানকালে জানা যায় যে যেকোন সময় দেশ হতে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে বিদেশে অবস্থান নিবেন। 

অনুসন্ধানকালে তাদের জিজ্ঞাসাবাদ করে তথ্য-উপাত্ত সংগ্রহ করা না গেলে অভিযোগ প্রমাণ দুরূহ হয়ে পরবে। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা আবশ্যক। আদালত আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।