৪৪তম বিসিএসে নন ক্যাডারে ২৯৫৮ জন উত্তীর্ণ

৪৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে নন ক্যাডার পদে সাময়িক মনোনয়ন প্রদান করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৯ম, ১০ম ও ১১তম গ্রেডে মোট ২ হাজার ৯৫৮ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছে। পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সব থেকে বেশি সুপারিশ পেয়েছেন ১০ম গ্রেডে, ২ হাজার ১১০ জন। ৩১ ক্যাটাগরির পদে এই সুপারিশ করা হয়েছে। ৪ ক্যাটাগরির পদে কোনো যোগ্য প্রার্থী পাওয়া যায়নি।

৯ম গ্রেডের ৬৩ ক্যাটাগরির পদের মধ্যে ৫৯ ক্যাটাগরির পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ৪৩২ জন। যোগ্য প্রার্থী না থাকায় ৪ ক্যাটাগরির পদে কোনো সুপারিশ করা হয়নি। সব থেকে বেশি ৬০ জন সুপারিশ পেয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইনস্ট্রাক্টর পদে।

নন-ক্যাডারে মোট শূন্যপদে ছিল ৪১৩৬টি। মনোনয়ন দেওয়ার পরও ১ হাজার ১৭৮টি পদ শূন্য রয়ে গিয়েছে।