পিএসসির চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন নাজমুজ্জামান ভূঁইয়া

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পিএম

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া।

রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাঁকে শপথবাক্য পাঠ করান।

এর আগে গত বুধবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি তাঁকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন।

শপথ অনুষ্ঠানে সরকারি কর্ম কমিশনের সদস্যরা ছাড়াও কমিশন সচিবালয়ের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমসিএইচ
আরও পড়ুন