চলমান বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করা হবে। এর আগে দুপুর ১টায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে ফল হস্তান্তর করা হবে।
সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর সারাদেশে মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) ও সাধারণ—এই দুই ক্যাটাগরিতে শিক্ষার্থীরা বৃত্তি পাবে। বোর্ডভিত্তিক আনুপাতিক হারে এবং উপজেলা পর্যায়ে নির্দিষ্ট কোটা অনুযায়ী এই বৃত্তি বণ্টন করা হবে।
ফল দেখার নিয়ম:
শিক্ষার্থীরা অনলাইনে ও মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে।
১. অনলাইন পদ্ধতি: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (dpe.gov.bd) থেকে ‘Scholarship Result’ অপশনে গিয়ে রোল নম্বর ও পাসের সাল (২০২৬) দিয়ে ফলাফল সংগ্রহ করা যাবে।
২. এসএমএস পদ্ধতি: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলে ফিরতি মেসেজে রেজাল্ট জানা যাবে।
উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর দেশের ৬১১টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়। প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী এতে অংশ নেয়। ২৮ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত নিয়মিত পরীক্ষা চললেও বিশেষ কারণে ৩১ ডিসেম্বরের স্থগিত পরীক্ষা এ বছরের ৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল।