৩ দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য ১১তম গ্রেড বাস্তবায়নসহ ৩ দফা দাবিতে নতুন ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নীতিনির্ধারণী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন শাহীন এবং স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি।

শিক্ষকদের ঘোষিত ৩ দফা দাবির মধ্যে রয়েছে-  ১. ১১তম গ্রেড বাস্তবায়ন : নবম জাতীয় বেতন স্কেলের প্রতিশ্রুতি অনুযায়ী সহকারী শিক্ষকদের জন্য অবিলম্বে ১১তম গ্রেড প্রদান করা। ২. উচ্চতর গ্রেড ও শতভাগ পদোন্নতি : নবম পে স্কেল অনুযায়ী ৮ ও ১৪ বছর পূর্তিতে প্রাপ্য দুটি উচ্চতর গ্রেড নিশ্চিত করা এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে জ্যেষ্ঠতার ভিত্তিতে শতভাগ পদোন্নতি চালুকরণ। ৩. হয়রানিমূলক বদলি ও মামলা প্রত্যাহার : সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপিসহ সব শিক্ষকের হয়রানিমূলক বদলির আদেশ বাতিল এবং দায়েরকৃত ভিত্তিহীন বিভাগীয় মামলাগুলো অবিলম্বে প্রত্যাহার।

এদিকে উল্লিখিত দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- ৮ নভেম্বর, রোববার  কালো ব্যাজ ধারণ ও দোয়া মাহফিল এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান। ১৭ ডিসেম্বর, বৃহস্পতিবার বিভাগীয় শিক্ষক প্রতিনিধেদের উদ্যোগে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি পেশ। এরপর ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষা শেষে দেশের সর্বস্তরের শিক্ষকদের অংশগ্রহণে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার বা শাহবাগে মহাসমাবেশ এবং সবশেষে অবস্থান ও অনশন কর্মসূচি। শেষের দুই কর্মসূচির তারিখ পরবর্তীতে চূড়ান্ত করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো