ঢালিউডের প্রয়াত নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল-অভিনেতা ডন হককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে। পরে সিআইডির একটি দল এসে তাকে নিয়ে যায়।
ওসি আরও বলেন, ডনের বিরুদ্ধে সিআইডিতে একটি মামলা চলমান রয়েছে। বর্তমানে মামলাটি নিয়ে তদন্ত করছে সংস্থাটি।
বিস্তারিত আসছে...