বয়স প্রায় পঞ্চাশের কোটায়। তবে গ্ল্যামার ফিকে হয়নি একবিন্দু। বলছি বলিউডের ডিম্পল গার্ল প্রীতি জিনতার কথা। দুই সন্তান, সংসার সামলে এখন ছবির জগত থেকে দূরেই থাকেন। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট মাতিয়েছেন বলিউডের ‘প্রিটি ওম্যান’।
শুরু হয়েছে প্যারিস ফ্যাশন উইক আর সোমবার প্যারিসের সিটি অফ লাইট। ফ্যাশন উইক মানেই সেলিব্রিটিদের আসা যাওয়া। এই শোতে বলিউডের অনেক তারকাকে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। ডিজাইনার রাহুল মিশ্র তার প্যারিস ফ্যাশন শোতে কিছু গ্ল্যামারাস লুক উপস্থাপন করেন, যার মধ্যে প্রীতি জিনটার লুক ছিল অন্যতম।
প্রীতি নিজেকে সাজালেন সাদা পোশাকে
প্রীতি এই শোতে সামনের সারিতে বসেছিলেন। ডিজাইনারের বানানো একটি সাদা স্ট্র্যাপলেস গাউন পরেছিলেন তিনি। এই লুক ক্যামেরার জন্য পোজ দেন প্রীতি, যার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় নেয়নি।
তিনি সোমবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবিও পোস্ট করেন, যেখানে দেখা যায় তিনি একটি সাদা এবং রূপালী গাউনের সঙ্গে পড়েছেন একটি কালো ফ্যাসিনেটর। চূড়ান্ত গ্ল্যামারাস এই লুক মাত হয় নেটপাড়া। এই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভোগ ওয়ার্ল্ড প্যারিস... ফ্যাশন এবং খেলাধুলার ১০০ বছর উদযাপন উপলক্ষে’।
প্রীতি জিনতা ফিরলেন তার ডিম্পল নিয়ে
এর আগে কান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪ এ উপস্থিত ছিলেন প্রীতি। সেখানে তিনি বেছে নিয়েছিলেন সাদা গাউন এবং হালকা গোলাপী রঙের শাড়ি। এর ঠিক কয়েক সপ্তাহের মধ্যেই প্যারিস ফ্যাশন উইকে নজর কাড়লেন তিনি। তার এই নতুন লুক প্রতিক্রিয়া জানিয়ে একজন ভক্ত পোস্টে মন্তব্য করেন, ‘কেউ বলবে যে তিনি ৪৯ বছর বয়সী?’
প্রীতি জিনতার কামব্যাক ফিল্ম
প্রীতিকে আগামীতে আমির খান প্রোডাকশনের লাহোর ১৯৪৭ তে দেখা যাবে। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল এবং এটি পরিচালনা করেছেন রাজকুমার সন্তোষী। সিনেমাটিতে সানির বড় ছেলে করণ দেওলও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভক্তির প্রেক্ষাপটে তৈরি হয়েছে ছবির গল্প।