কিম কার্দাশিয়ান ও লুইস হ্যামিল্টনের ঘনিষ্ঠ ভিডিও ভাইরাল

হলিউড তারকা কিম কার্দাশিয়ানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাকে ফর্মুলা ওয়ান (এফ১) রেসার লুইস হ্যামিলটনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ভিডিওতে দেখা যায়, গ্যালারিতে পাশাপাশি বসে গল্প করছেন কিম ও হ্যামিলটন। তাদের স্বাভাবিক কথোপকথন ও ঘনিষ্ঠ ভঙ্গিমা দেখে অনেকে ধারণা করছেন, বন্ধুত্বের চেয়ে সম্পর্ক আরও গভীর হতে পারে। যদিও দুজনেই বরাবরই দাবি করে আসছেন, তারা শুধু ভালো বন্ধু।

এর আগেও কিম ও হ্যামিলটনের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গেছে। তবে এ বিষয়ে তারা প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। নতুন ভিডিও সামনে আসার পর ভক্তদের মধ্যে আবারও জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন কিম কার্দাশিয়ান। অতীতে একাধিকবার তার নাম বিভিন্ন তারকার সঙ্গে জড়িয়েছে। ২০১৪ সালে তিনি তৃতীয়বারের মতো সংগীতশিল্পী ক্যানিয়ে ওয়েস্টকে বিয়ে করেন। ২০২২ সালে তাদের বিচ্ছেদ হয়।

সবশেষ ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে অনেকেই মনে করছেন, কিমের জীবনে হয়তো নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।