অস্কারে প্রথম নারী সিনেমাটোগ্রাফারের পুরস্কার জিতলেন যিনি

চলতি বছরের অস্কারে ইতিহাস গড়লেন অটাম ডুরাল্ড আরকাপাও। চলচ্চিত্র সিনার্সে কাজের জন্য তিনি সেরা সিনেমাটোগ্রাফি বিভাগে স্থানীয় সময় সোমবার (১৬ মার্চ) পুরস্কার জিতে প্রথম নারী হিসেবে এই সম্মান অর্জন করলেন।
 
পুরস্কার গ্রহণের সময় আবেগঘন বক্তব্যে তিনি বলেন, এই স্বীকৃতি পেয়ে তিনি অত্যন্ত সম্মানিত বোধ করছেন। পুরো প্রচারণা জুড়ে অসংখ্য নারীর কাছ থেকে ভালোবাসা ও সমর্থন পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
অটাম বলেন, 'এই যাত্রায় অনেক মানুষের সঙ্গে দেখা হয়েছে এবং সবার ভালোবাসা তাকে অনুপ্রাণিত করেছে'। তার ভাষায়, 'এমন মুহূর্তগুলো সম্ভব হয় সবার সমর্থনের কারণেই', আর সে জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।
 
উল্লেখ্য, অস্কারের ইতিহাসে সেরা সিনেমাটোগ্রাফি বিভাগই ছিল শেষ বিভাগ যেখানে এর আগে কোনো নারী বিজয়ী হননি।
 
এদিকে সিনার্স চলচ্চিত্রটি আরও দুটি বিভাগেও পুরস্কার জিতেছে। সেরা মৌলিক সঙ্গীত এবং সেরা মৌলিক চিত্রনাট্যের অস্কার পেয়েছেন চলচ্চিত্রটির নির্মাতা রায়ান কুগলার।
পুরস্কার গ্রহণের সময় কুগলার তার পরিবারকে স্মরণ করেন। বিশেষভাবে ধন্যবাদ জানান তার প্রযোজক স্ত্রী জিনজি কুগলারকে, যাকে তিনি বিশ্বের সেরা স্ত্রী ও মা বলে উল্লেখ করেন।
 
নিজের বাবা-মাকেও ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, 'তারা তাকে নিজের ওপর বিশ্বাস রাখতে শিখিয়েছেন। একই সঙ্গে সন্তানদের উদ্দেশে তিনি বলেন, কাজের জন্য দীর্ঘ সময় দূরে থাকার জন্য দুঃখিত, তবে বাবা তাদের খুব ভালোবাসেন।' সূত্র: বিবিসি