তান্ত্রিকদের কথায় স্বপ্ন দেখে প্রতারিত হবেন না: খায়রুল

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাশার একজন আর্জেন্টিনা দলের সমর্থক। বিশ্বকাপের আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচে প্রিয় দলের জয় নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন এই শোবিজ তারকা।

জয়ের আনন্দে তিনি ঘানার আলোচিত ‘পাউডার তান্ত্রিক’-কে উদ্দেশ্য করে সেখানে নিজেকে তান্ত্রিক সাজিয়ে এআই জেনারেটেড ছবি দিয়ে একটি স্ট্যাটাস দেন। সেখানে কেপ ভার্দের পারফরম্যান্সেরও প্রশংসা করেন এবং আর্জেন্টিনাকে অভিনন্দন জানান।

খায়রুল বাশার লিখেছেন, "পাউডার তান্ত্রিকের তন্ত্রমন্ত্র কাজ করেনি! পাউডারে ফুঁ দেয়া তান্ত্রিকদের কথায় স্বপ্ন দেখবেন না, প্রতারিত হবেন না।

কেপ ভার্দের পারফরম্যান্সের প্রশংসা করে লিখেন, "আর ফাইনাল দেখা লাগবে? কি দারুণ একটা লড়াই হলো! কেপভার্দের জন্য আফসোস হচ্ছে। আর্জেন্টিনার বিপক্ষে না হলে তন্ত্রমন্ত্র পড়ে কেপভার্দেকে রেখে দিতাম। চাইতাম বাকি সেলিব্রিটি দলগুলো একবার করে তাদের মুখোমুখি হোক। দুর্দান্ত কেপভার্দে! শুভকামনা তোমাদের জন্য... 
অভিনন্দন আর্জেন্টিনা..."

স্ট্যাটাসটি প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। কেউ আর্জেন্টিনার জয় উদযাপন করেছেন, আবার কেউ কেপ ভার্দের লড়াকু পারফরম্যান্সের প্রশংসা করেছেন।