২০২৬ সালের স্ট্রিমার অ্যাওয়ার্ডসে ভ্যানিলা মেস ও কেটি বি’র সাফল্য নিয়ে যারা প্রশ্ন তুলেছেন, তাঁদের সমালোচনার জবাব দিয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ভালকিরে। সমালোচকদের এমন মনোভাবকে তিনি সংকীর্ণ মানসিকতা বলে অভিহিত করেছেন।
১৫ নভেম্বর এক লাইভ সম্প্রচারে ১০০ থিভসের সহমালিক ভালকিরে বলেন, দুই কনটেন্ট ক্রিয়েটরের স্বীকৃতি পাওয়ায় তিনি সত্যিই আনন্দিত। বিশেষ করে নিজেদের ঘিরে বড় ও সক্রিয় কমিউনিটি গড়ে তোলার জন্য তাঁদের এই স্বীকৃতি প্রাপ্য বলে মনে করেন তিনি।
যেসব দর্শক তাঁদের কনটেন্ট সম্পর্কে জানেন না বলে দুই বিজয়ীর অর্জনকে খাটো করে দেখছেন, তাঁদেরও সমালোচনা করেন ভালকিরে।
তাঁর বক্তব্য, কোনো ক্রিয়েটরকে ব্যক্তিগতভাবে না চেনা বা তাঁর কনটেন্ট সম্পর্কে ধারণা না থাকা মানেই এই নয় যে, তাঁর দর্শক কিংবা সমর্থকদের কোনো কমিউনিটি নেই। দুই নারী ক্রিয়েটরের অর্জনে তিনি গর্বিত বলেও জানান।
ইউপি নির্বাচন: কোন ধাপে কত ইউনিয়নে ভোট জানালো ইসি