কোরআনের আয়াত পোস্ট দিয়ে  কি বুঝাতে চাইলেন অনন্ত জলিল?

গত কয়েকদিন অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিলকে নিয়ে বেশ চর্চা হচ্ছে। ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা ঋণগ্রস্ত হয়ে তিনি দেউলিয়ার পথে বলে অনেকে মন্তব্য করছেন। এর মধ্যে অভিনেতা ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)।

এবার সামাজিক যোগাযোগমাধ্যমে শুক্রবার (১৩ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন বার্তা দিয়েছেন অনন্ত জলিল।

পোস্টের শুরুতে পবিত্র কোরআনের দুটি বাণী উল্লেখ করেন তিনি।

সূরা ফাতিহার ‘ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন’ আয়াতটি তুলে ধরেন অনন্ত। এর অর্থ, ‘আমরা কেবল আল্লাহরই ইবাদত করি এবং আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করি।’ এরপর লেখেন, ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল।’ অর্থাৎ, ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী ও কার্যসম্পাদনকারী।’