বিনোদন ডেস্ক: বিখ্যাত পপসম্রাজ্ঞী ম্যাডোনাকে ৩০ জুন অসুস্থার জন্য নিউইয়র্ক সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে তাকে এক রাত রাখা হয়। কিছুটা সুস্থ হলে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এখন নিজ বাড়িতে চিকিৎসা গ্রহণ করছেন জনপ্রিয় এ সঙ্গীত শিল্পী।
বাড়ি ফিরলেও সুস্থ হয়ে ওঠার কোন লক্ষণ নেই। এক নাগাড়ে বমি করেই চলেছেন পপ তারকা। মাঝে মাঝেই নাকি সংজ্ঞাও হারাচ্ছেন তিনি। অবনতি হচ্ছে তাঁর শারীরিক অবস্থার।
কর্তব্যরত চিকিৎসক বলছেন, হাসপাতালে থাকতে অস্বস্তিবোধ করায় বাড়ি ফিরে এসেছেন ম্যাডোনা। নিজের বিলাস বহুল বাড়িতেই এখন তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। শঙ্কার বিষয় হলো, ম্যাডোনার সুস্থ হওয়ার কোনো লক্ষণই দেখতে পারছেন না চিকিৎসকরা।
ব্যাকটেরিয়াল ইনফেকশনে আক্রান্ত নিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ ইনফেকশন বা সংক্রমণ রক্ত দূষিত করে প্রাণঘাতীও হয়ে উঠতে পারে। সঠিক ট্রিটমেন্ট না হলে শরীরে টিস্যু ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি লাঞ্চ ও প্রস্রাবে সংক্রমণ ছড়িয়ে পড়েও মৃত্যুর শঙ্কা রয়েছে কন্ঠশিল্পীর।
আমেরিকার সংবাদ মাধ্যম সিএনএন বলছে, ৬৪ বছর বয়সী এ কন্ঠশিল্পী তার আসন্ন গানের ট্যুরের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সমসাময়িক কম বয়সী গায়িকা যেমন টেলর সুইফট, পিঙ্কের মতো তারকাদের পাল্লা দিতে গিয়ে নিজের শরীরের ওপর মাত্রারিক্ত অত্যাচার করেছেন তিনি। আর এর জেরেই অসুস্থ হয়ে পড়েছেন বিশ্ব কাঁপানো গায়িকা।