বিনোদন ডেস্ক: দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার মধ্যকার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রিতে গুঞ্জন ছিল। সম্পর্কের ব্যাপারে তারা কখনো খোলামেলা কিছু বলেননি। ফলে গুঞ্জন আরও বাড়তে থাকে। তবে চলতি বছর দু’জনের একটি ভিডিও ছড়িয়ে পড়তেই সেই গুঞ্জন যেন আরও জোরালো হয়।
টাইমস অব ইন্ডিয়ার এক সাক্ষাৎকারে তামান্নার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে বিজয় বলেন, এতো ক্যামেরার ভিড়ে সম্পর্ক সামলাতে রীতিমতো বেগ পেতে হচ্ছে তাকে। বিজয়ের কথা থেকে স্পষ্ট, ব্যক্তিগত জীবনকে ক্যামেরার ফ্রেমে দেখা একেবারেই পছন্দ না অভিনেতার।
বিজয়ের কথায়, প্রথমত, আমার ভাবতেই অবাক লাগে যে, জুটি হিসাবে নাকি আমরা ভীষণ চর্চিত। বিষয়টা বেশ মজার, তবে আমি এতে খুব একটা অভ্যস্ত না। আমি এতোদিন নিজের মতো শহরের এদিকে-ওদিকে ঘুরে বেড়িয়েছি। এখন আমরা একসঙ্গে ঘুরি। তাতেই দেখি সব জায়গাতেই ক্যামেরা পৌঁছে গিয়েছে।