বিনোদন ডেস্ক: শিশুশিল্পী হিসেবে শুরু করে তুমুল জনপ্রিয়তা অর্জন করে উঠে আসা অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। কাজের সম্মাননা হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। এরপর নায়িকা হিসেবে অভিষেক ঘটে। সম্প্রতি চলচ্চিত্রে তাকে কম দেখা গেলেও তিনি ব্যস্ত আছেন স্টেজ শো নিয়ে।
বাংলা চলচ্চিত্রের প্রযোজক ও অভিনেতা ডিপজলের ‘চাচ্চু’ চলচ্চিত্র দিয়ে আলোচনায় চলে আসেন দীঘি। এবার এই অভিনেতাই দীঘিকে ইঁচড়ে পাকা বলে আখ্যায়িত করলেন।
ডিপজল বলেন, যা অল্পতে পেকে যায় সেটাতে হয়তো পচন ধরে অথবা তা খাওয়া যায় না। দীঘি তো এখন লাইনে নেই। ওকে নায়িকা বানাবো আমরা। কারণ ও আমাদের ঘরের মেয়ে। কিন্তু তা না করে যা ইচ্ছে তাই করছে।
দীঘিকে নিয়ে নতুন ছবি বানানোর কথা বলে এই অভিনেতা বলেন, দীঘির এখনো সময় আছে। ওর ফেইস সেদিন আমি দেখলাম, আগের থেকে অনেক সুন্দর হয়েছে। এটা যদি ধরে রাখে তাহলে ওর উপর বাংলাদেশে অভিনেত্রী থাকবে না। খুব তাড়াতাড়ি দীঘি ও ওর বাবাকে ডাকবো নতুন ছবি নিয়ে আলাপ করতে।
প্রসঙ্গত, দীঘি নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন ‘তুমি আছো তুমি নেই’ চলচ্চিত্র দিয়ে। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই ও জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’তেও দেখা গেছে তাকে।