বিনোদন ডেস্ক: শাহরুখের সিনেমা মানেই ভক্তদের কাছে বাড়তি উন্মাদনা। চলতি বছরে তার সিনেমা ‘পাঠান’ ও ‘জওয়ান’ এই দুটি হাজার কোটি টাকার বেশি আয় করেছে। এবার ‘ডাঙ্কি’র পালা। তবে ‘ডাঙ্কি’র প্রথম গানেই তাপসী পান্নুর রোম্যান্টিক প্রেমে মজেছেন বলিউড বাদশা।
পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে এই প্রথম জুটি বেঁধেছেন শাহরুখ। আর প্রথম ঝলকেই অন্যরকম এক গল্পের আভাস মিলেছে। তাতে উদ্বাস্তু সমস্যাও দেখা যাবে বলে খবর।
ছবিতে শাহরুখ রয়েছেন হার্ডির চরিত্রে। আর তাপসী মানুর ভূমিকায়। হার্ডির যে মানুর প্রতি দুর্বলতা রয়েছে তা গানেই বোঝা যাচ্ছে। আর রোম্যান্টিক গানে ম্যাজিকের মত কাজ করেছে অরিজিৎ সিংয়ের কণ্ঠ। প্রীতমের সুরে গানটি গেয়েছেন অরিজিৎ। সূত্র: পিঙ্কভিলা, বলিউড লাইফ।