চিত্রনায়ক ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের জন্মাদাতা মা করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ২০২১ সালে। এর বছরখানেক আগে বাবাকে হারিয়ে এখন পুরোই এতিম ঢাকাই চলচ্চিত্রের এই নায়ক।
মা-বাবাহীন অকূল পাথারে পড়েছেন তিনি। মাঝেমধ্যে তাঁর আহাজারিতে ভিজে উঠছে আশপাশে থাকা মানুষের চোখও। মা-বাবার পরশে কাটানো শৈশবের আদরমাখা সময়গুলো যেনো নস্টালজিক স্মৃতি জায়েদ খানের। তাই সুযোগ পেলেই ছুটে যান বাবা-মায়ের কবরের পাশে। এবার ঈদেও ব্যতিক্রম নয় জায়েদ খান। সোমবার (১৭ জুন) পবিত্র ঈদের দিনেও নেটদুনিয়ায় মা-বাবার কবরের ছবি জুড়ে দিয়ে বেশ আবেগঘন এক পোস্ট দিয়েছেন এই অভিনেতা।