সিডনিতে জায়েদ-ফারিয়া, যা বলছেন নেটিজেনরা

আপডেট : ০৫ মে ২০২৪, ১২:১৯ পিএম

অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতে শো করতে গেছেন জায়েদ খান। এ যাত্রায় তার সঙ্গে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সেখানে যাওয়ার পর তারা একমঞ্চে শো করেছেন। কাজের বাইরে দুজনেই মেলবোর্ন, সিডনি ঘুরে বেড়াচ্ছেন। একত্রে বিভিন্ন ছবিও নিজেদের ফেসবুকে পোস্ট দিচ্ছেন।

শুক্রবার বাংলাদেশ সময় রাতে ফারিয়াকে দেখা গেল সিডনি অপেরা হাউজের তীরে এসে জায়েদ খানের সঙ্গে একটি ছবি পোস্ট করে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে, দুজনেই ম্যাচিং করে কালো রঙের পোশাক পরেছেন। ছাতা হাতে দাঁড়িয়ে মাথা নিচু করে হাসছেন ফারিয়া। তার সেই ছাতার নিচে জায়েদ। ছবিটি পোস্ট করে নুসরাত ফারিয়া লিখেছেন, ‘ভাই আমরা সিডনি আছি। দেখা হচ্ছে ৫ মে।’ এরপর থেকে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেছেন। 

২০ ঘণ্টায় ফারিয়ার ওই ছবিতে সাড়ে পাঁচ হাজার লাইক পড়েছে। এরমধ্যে হাহা রিয়েকশন দিয়েছেন দুই হাজারের বেশি নেটিজেন। মন্তব্য দেখা গেছে চার’শ কাছাকাছি এবং পোস্টটি শেয়ার করেছেন বহু জন। মন্তব্যের ঘরে চোখ রাখলে দেখা যাচ্ছে, বিভিন্ন নেটিজেনের ফানি মন্তব্য!

এমডি তারেক হাসান নামে একজন লিখেছেন, নতুন জুটি হলে ভালোই লাগবে। শান্তা রহমান নামে আরেকজন ফারিয়াকে মেনশন করে লিখেছেন, শেষমেষ জায়েদ খানের সাথে আপনি? এটাই যেন শেষ শো হয় এবং জায়েদের সঙ্গে যেন কোনো মুভি যেন না হয়। পুতুল নামে আরেকজন লিখেছেন, জায়েদ খান আর নুসরাত ফারিয়া কি কাপল হয়ে গেছে নাকি?

সুজন ওয়াহিদ লিখেছেন, কী ব্যাপার সবাই দেখি জায়েদের প্রেমে পড়েছে। আসমা আক্তার লিখেছেন, নুসরাত ফারিয়া আপনি এই জায়েদ খানের সাথে কি করছেন? শরিফুল লিখেছেন, ডিগবাজি দিয়ে জায়েদ অপেরা হাউজে কখন যাবে? আফসার উদ্দিন লিখেছেন, সিডনি গিয়ে অবশেষে জায়েদ খান তার পারফেক্ট সঙ্গী খুঁজে পেল।

এছাড়া অধিকাংশ মন্তব্যে জায়েদ ও ফারিয়াকে মেনশন করে লেখা, দুজনকে অভিনন্দন। দুজনেই সিঙ্গেল, একসঙ্গে জুটি বাঁধলে মন্দ হয় না- এসব মন্তব্য করেছেন।

গত মাসের শেষ সপ্তাহ থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে শো করেছেন জায়েদ খান ও ফারিয়া। আজ রোববার (৫ মে) থেকে তারা সিডনি মাতাবেন। বিদেশের মাটিতে স্টেজ শো শেষ করে এক সঙ্গে আগামী ১০ মে তাদের দেশে ফেরার কথা রয়েছে।

MB/AST
আরও পড়ুন
সর্বশেষপঠিত