ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতে ঠান্ডা বাড়তে পারে

সন্ধ্যার পর থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতের তাপমাত্রা সামান্য কমে ঠান্ডা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়, সন্ধ্যা ৭টার পর ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ পরিষ্কার থাকতে পারে ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এদিকে, সন্ধ্যা ৬টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৩ শুক্রবার (৬ ফেব্রুয়ারি)সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৭ মিনিটে। গত ৬ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।