আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৮ এএম

রাজধানী ও এর আশপাশের এলাকার আকাশ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সম্পূর্ণ পরিষ্কার থাকবে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গত কয়েকদিনের মতো আজও দীর্ঘ সময় রোদের দেখা মিলবে।

শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ প্রধানত শুষ্ক থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে আজ বৃষ্টি বা বজ্রবৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৭টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৭ মিনিটে।

ঢাকায় সর্বোচ্চ ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

খুলনায় সর্বনিম্ন ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বনিম্ন ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বনিম্ন ১৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বনিম্ন ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস সবশেষ ময়মনসিংহে সর্বনিম্ন ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টায় সারাদেশে আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

DR/AHA
আরও পড়ুন