আগামী চারদিন আবহাওয়া যেমন থাকবে

ঈদের ছুটির আমেজ শেষ হতে না হতেই প্রকৃতিতে পরিবর্তনের সুর। একদিকে রাজধানীসহ সারাদেশে বাড়ছে গরমের তীব্রতা, অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চলে ধেয়ে আসছে বজ্রসহ বৃষ্টি। সোমবার (২৩ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে আগামী চার দিনের আবহাওয়া ও তাপমাত্রার এই বিশেষ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সোমবার সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। একই সাথে রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। ফলে ভ্যাপসা গরম ও জনজীবনে অস্বস্তি অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার (২৩ মার্চ)  সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। এছাড়া রাতের তাপমাত্রাও সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে জনজীবনে কিছুটা অস্বস্তি অনুভূত হতে পারে।

পরবর্তী চারদিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। সেদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

বুধবারের (২৫ মার্চ) পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। সেদিনও দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বৃহস্পতি (২৬ মার্চ)ও শুক্রবার (২৭ মার্চ) রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। এই দুই দিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এরপরের পাঁচদিন বৃষ্টিপাত প্রবণতা বাড়তে পারে।