ডেঙ্গু আক্রান্তে চলতি বছরে তৃতীয় মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন। এটি ডেঙ্গু আক্রান্তে এ বছরের তৃতীয় মৃত্যু। এর আগে গত ১২ জানুয়ারি ও ১৯ জানুয়ারি দুইজন মারা গিয়েছিলেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তি ঢাকা বিভাগের।

আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩জন, চট্টগ্রাম বিভাগে ১জন (সিটি কর্পোরেশনের বাইরে), ঢাকা বিভাগে ৪ (সিটি কর্পোরেশনের বাইরে), ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৩জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১জন, ময়মনসিংহ বিভাগে ২জন (সিটি কর্পোরেশনের বাইরে) ও রাজশাহী বিভাগে ১জন (সিটি কর্পোরেশনের বাইরে) হাসপাতালে ভর্তি রয়েছেন।