দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৭৯টি শিশু।
সোমবার (১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ১৩৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৭২ হাজার ৭০ জন। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ৯৪।
১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ হাজার ৯০২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৩ হাজার ৭২২ জন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিন জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪৯৮ জনের মৃত্যু হয়েছে।