দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১১৯ জনের শরীরে হাম ও উপসর্গে দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ১ জুলাই সকাল ৮টা থেকে ২ জুলাই সকাল ৮টা পর্যন্ত সময়ে ৯৬৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৫৪ জনের হাম পরীক্ষায় নিশ্চিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ৫ জনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩১ জনে। তবে নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত রয়েছে ৯৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯০২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৮৭৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, এই ২৪ ঘণ্টায় ৫ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশে গত ১৫ মার্চ থেকে মোট ৭২৪ জনের মৃত্যু হয়েছে।