দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৯৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে অথবা হামের উপসর্গ দেখা দিয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় ৫৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ১ হাজার ৪৩ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ৮৯৪ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম আক্রান্ত আরও ১০০ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে এ সময়ে ৯৯৪ শিশুর মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ১৪৮ জনে। এর মধ্যে পরীক্ষায় ১৯ হাজার ৬৯৬ জনের হাম নিশ্চিত হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪৪ হাজার ১৬৮ জন। চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৩৮ হাজার ৭৭২ জন।