দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৪৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯ হাজার ৬২০ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে খুলনা বিভাগে দুজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম, বরিশাল ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন। চলতি বছর জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৭০ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭১৯ জন, বরিশাল বিভাগে ২১২ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪৩ জন, খুলনা বিভাগে ২৪৮জন, ময়মনসিংহ বিভাগে ১০২ জন, রাজশাহী বিভাগে ২১১ জন, রংপুর বিভাগে ৯৯ জন এবং সিলেট বিভাগে ১৪ জন রোগী রয়েছেন।