গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে শনাক্ত হয়েছেন ৭৮ জন এবং উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ৩৮৮ জনের মধ্যে।
সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত হাম সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হামের উপসর্গে মারা যাওয়া ৩ জন ঢাকার। এছাড়া ময়মনসিংহ, বরিশাল ও খুলনার ১ জন করে।
এদিকে, নিশ্চিত হাম শনাক্তদের ৭৮ জনই ঢাকার।
এছাড়া হামের উপসর্গ পাওয়াদের মধ্যে ঢাকার ৪৮১, সিলেটের ১৫৭, চট্টগ্রামের ৩১১, রাজশাহীর ৩২, ময়মনসিংহের ৮৮, বরিশালের ১৩৪, খুলনার ১২২ ও রংপুরের ৬৩ জন।
মার্চ মাস থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গে ১ হাজার ১২৯ জন মারা গেছেন। এই সময়ের মধ্যে ২৩ হাজার ৪৭৮ জনের মধ্যে হাম শনাক্ত এবং ২ লাখ ২২ হাজার ৫৫২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।