নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯১৪ জন রোগী। শনিবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১৪ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৪ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ১৮৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার হাসপাতালে ১ হাজার ৩০৭ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৩ হাজার ৮৭৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৯৯ হাজার ৯৬৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৯৩ হাজার ২৩৫ জন। আর মারা গেছেন ১ হাজার ৫৪৩ জন।