বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর ও এর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোতে ১৩-২০তম গ্রেডের মোট ১৯০টি পদে নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র বাংলাদেশের নাগরিকরা ৪ আগস্ট থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শেষে প্রার্থীরা ছবি ও স্বাক্ষরযুক্ত অ্যাপ্লিকেন্ট কপি ডাউনলোড করে রঙিন প্রিন্টে সংরক্ষণ করতে হবে।
পদের নাম ও সংখ্যা
* কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ৬টি
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা
* টেইলার মাস্টার পদসংখ্যা: ৬টি
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
* উচ্চমান সহকারী পদসংখ্যা: ৯টি
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
* আর্টিস্ট ডিজাইনার পদসংখ্যা: ৩টি
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
* প্যাটার্ন ডিজাইনার পদসংখ্যা: ৫টি
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা
* টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা: ১৭টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
* লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা: ৫টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
* সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা: ২০টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
* মেকানিকস পদসংখ্যা: ১৭টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
* হিসাব সহকারী কাম–ক্যাশিয়ার পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
* আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
* বয়লার অপারেটর পদসংখ্যা: ৫টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
* ইলেকট্রিশিয়ান পদসংখ্যা: ৪টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
* ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা: ১৫টি
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা
* অফিস সহায়ক পদসংখ্যা: ৬৭টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
* নিরাপত্তা প্রহরী পদসংখ্যা: ৫টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
* মালি পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
* বাবুর্চি পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
আবেদনে বয়সসীমা
৪ আগস্ট ২০২৫ তারিখে আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনে গুরুত্বপূর্ণ তারিখ
* অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু: ৪ আগস্ট ২০২৫, সকাল ১০টা।
* অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৫, বিকেল ৫টা।
আবেদন ফি
ইউজার আইডি পাওয়ার পর প্রার্থীরা ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। ১-১৩ ক্রমিকের জন্য ফি ১১২ টাকা, ১৪-১৮ ক্রমিক ও অনগ্রসর প্রার্থীদের জন্য ৫৬ টাকা। ফি জমা না দিলে আবেদন গৃহীত হবে না।