বিজিবিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ৫৬ টাকা

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৯:৪৪ এএম

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫-এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা  ২৩ জুলাই ২০২৫ইং থেকে আবেদন করতে পারেন এবং আবেদনের শেষ তারিখ ১ আগস্ট। সিপাহী নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যেকোনো জেলা থেকে আবেদন করা যাবে।

আবেদনের শিক্ষাগত যোগ্যতা:
এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০।

বেতন স্কেল:
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,০০০/- হতে ২১,৮০০/- টাকা এবং বিধি মোতাবেক রেশন, পোশাক-পরিচ্ছদ, বাড়ি ভাড়া/বাসস্থান, চিকিৎসা এবং অন্যান্য।

আবেদনকারীর বয়সসীমা:
০৫/১০/২০২৫ তারিখে বয়স ১৮ হতে ২৩ বছরের মধ্যে। (জন্ম তারিখ ০৬/১০/২০০২ হতে ০৫/১০/২০০৭ এর মধ্যে হতে হবে)।আবেদনের শেষ তারিখ: ১ আগস্ট ২০২৫
আবেদনকৃত জেলা: সকল জেলা

শারীরিক যোগ্যতা:
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে:
উচ্চতা: ১.৬৭৬ মিটার (৫‘-৬")।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে ১.৬২৫ মিটার (৫‘-৪")।
ওজন: ৪৯.৮৯৫ কেজি (১১০ পাউন্ড)। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড)।
বুকের মাপ: স্বাভাবিক ৮১.২৮ সেঃ মিঃ (৩২ ইঞ্চি) স্ফীত ৮৬.৩৪ সেঃ মিঃ (৩৪ ইঞ্চি)।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে ৭৬.২০ সেঃ মিঃ (৩০ ইঞ্চি) স্ফীত ৮১.২৮ সেঃ মিঃ (৩২ ইঞ্চি)।
দৃষ্টিশক্তি: ৬/৬

মহিলা প্রার্থীদের ক্ষেত্রে:
উচ্চতা: ১.৫৭৪ মিটার (৫‘-২")।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে ১.৫২৪ মিটার (৫‘-০")।
ওজন: ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড)। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে ৪৩.৫৪৪ কেজি (৯৬ পাউন্ড)।
বুকের মাপ: স্বাভাবিক ৭১.১২ সেঃ মিঃ (২৮ ইঞ্চি) স্ফীত ৭৬.২০ সেঃ মিঃ (৩০ ইঞ্চি)।
দৃষ্টিশক্তি: ৬/৬

আবেদন পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন...

নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত নিচে দেখুন

AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত