শিশুর মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে ভ্রমণের গুরুত্ব অপরিসীম। ভ্রমণ কেবল আনন্দের উপলক্ষ নয়, এটি শিশুর জন্য একটি বাস্তবভিত্তিক শিক্ষার মাধ্যম। চারপাশের পরিবেশ, প্রকৃতি ও মানুষের সঙ্গে পরিচিত হওয়ার মধ্য দিয়ে শিশুর চিন্তাভাবনা ও কৌতূহল বিকশিত হয়। ভ্রমণের সুন্দর স্মৃতিগুলো ভবিষ্যতে তাকে অনুপ্রাণিত করে। একই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর ফলে পারিবারিক বন্ধনও আরও দৃঢ় হয়।
ভ্রমণে গিয়ে একটি শিশু শুধু পাহাড় দেখে না, অনুভব করে পাহাড়ের বিশালতা। সমুদ্রের ঢেউ দেখে শুধু আনন্দিত হয় না, উপলব্ধি করে প্রকৃতির গতি ও প্রবাহ। বইয়ের পাতায় বা শ্রেণিকক্ষে যা শেখা যায়, বাস্তবে তা দেখা ও অনুভব করার মাধ্যমে শিশুর শেখার অভিজ্ঞতা আরও গভীর ও আনন্দময় হয়ে ওঠে।
বর্তমান সময়ে শিশুরা কম্পিউটার, ল্যাপটপ ও মোবাইলসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর ডিভাইসের প্রতি ক্রমেই বেশি আকৃষ্ট হচ্ছে। বিষয়টি নিয়ে অভিভাবকদের উদ্বেগও কম নয়। তাই শিশুদের প্রযুক্তিনির্ভর জীবন থেকে কিছুটা বিরতি দিয়ে প্রকৃতির কাছাকাছি নিয়ে যেতে এবং বাস্তব পৃথিবীর সঙ্গে পরিচিত করাতে ভ্রমণের জন্য সময় বের করা জরুরি। ব্যস্ততার মাঝেও পরিবারের সঙ্গে ছোট্ট একটি ভ্রমণ শিশুর জীবনে এনে দিতে পারে নতুন আনন্দ ও অভিজ্ঞতা।
তবে ভ্রমণের আনন্দ ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে শিশুদের উপযোগী পোশাক নির্বাচনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভ্রমণের স্থান, আবহাওয়া এবং যাত্রার সময় বিবেচনা করে শিশুর জন্য আরামদায়ক, মানানসই ও সহজে পরিধানযোগ্য পোশাক বেছে নিন। পোশাকের ফ্যাব্রিকের পাশাপাশি শিশুর নিজস্ব পছন্দকেও গুরুত্ব দিন, যাতে পুরো ভ্রমণজুড়েই সে থাকে স্বাচ্ছন্দ্য ও আনন্দে।
শিশুদের ভ্রমণকে আরও রঙিন ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে কে ক্র্যাফট নিয়ে এসেছে বিভিন্ন বয়সী ছেলে ও মেয়েদের জন্য উপযোগী পোশাকের আকর্ষণীয় কালেকশন। নতুন কালেকশনের পোশাক ইতিমধ্যে পৌঁছে গেছে কে ক্র্যাফটের সকল শোরুমে। আপনার কাছের কে ক্র্যাফট শোরুমে ঘুরে আসুন, অথবা ঘরে বসেই পছন্দের পোশাক অর্ডার করুন অনলাইন স্টোর kaykraft.com থেকে।