সরকারি তথ্য অধিদফতর মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জানিয়েছে, পূর্বে যাদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়েছে, তারা পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারবেন।
তথ্য বিবরণীতে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থা ‘প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা, ২০২৫’-এর আওতায় নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটির কাছে।
বিবরণীতে আরও জানানো হয়েছে, নির্ধারিত আবেদন ফরমটি তথ্য অধিদফতরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পূরণ করে আবেদন করা যাবে। প্রশাসন আশা করছে, এ প্রক্রিয়ার মাধ্যমে সাংবাদিকরা তাদের অ্যাক্রিডিটেশন সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান করতে পারবেন।