ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে বিশেষ হটলাইন নম্বর চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (২ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
হটলাইন নম্বরগুলো হলো- ০১৩২০০৩৭৩৫৮, ০১৩২০০৩৭৩৫৯, ০১৩২০০৩৭৩৬০
তালেবুর রহমান বলেন, হটলাইন নম্বরগুলোর মাধ্যমে নির্বাচন সংক্রান্ত যে কোনো তথ্য, অভিযোগ বা অনিয়মের বিষয় দ্রুত পুলিশের কাছে জানানো যাবে। বিশেষ করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন বা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে এমন কর্মকাণ্ডের ক্ষেত্রে নগরবাসীকে এসব নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।
একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছে।