ডিএমপির ১১ পুলিশ পরিদর্শক বদলি

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১১ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে দেশের বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

অ্যাডিশনাল আইজিপি (অ্যাডমিন) এ কে এম আওলাদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলির এ আদেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মহিদুল ইসলামকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে। সিলেট রেঞ্জ অফিসে তার সংযুক্তি বহাল থাকবে। সিরাজুল ইসলাম খানকে চট্টগ্রাম রেঞ্জে এবং তোফায়েল আহমেদকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে।

এ ছাড়া মো. মেহেদী হাসান ও মো. নজরুল ইসলামকে এপিবিএনে, মো. হাফিজুর রহমানকে রংপুর রেঞ্জে এবং ঠাকুর দাস মালোকে নৌ-পুলিশে বদলি করা হয়েছে।

বদলি হওয়া অন্য কর্মকর্তাদের মধ্যে এস কে খোদা নেওয়াজকে ট্যুরিস্ট পুলিশে, মো. ইয়ামিন কবীরকে চট্টগ্রাম রেঞ্জে, মো. আলমগীর সিদ্দিককে বরিশাল রেঞ্জে এবং মো. নূর আলমকে খুলনা রেঞ্জে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বদলির আদেশ পাওয়া কর্মকর্তাদের আগামী ৭ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে ছাড়পত্র গ্রহণ করে নতুন কর্মস্থলে যোগদান না করলে ৮ অক্টোবর থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এএস
আরও পড়ুন