ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র একদিন বাকি। নির্বাচনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর গুলশান স্কুলে তার ভোটাধিকার প্রয়োগ করবেন।
এদিকে, ইতোমধ্যে নির্বাচনি প্রচারণা ও গণসংযোগ শেষ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এখন আলোচনা হচ্ছে তারা কোন কেন্দ্রে ভোট দেবেন।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভোট দেবেন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে। তার ভোটকেন্দ্রটি গুলশান-২ এলাকার ১/ডি, ৮৬ নম্বর সড়কে অবস্থিত।
এদিকে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীর ৬০ ফিট মনিপুর বয়েজ হাইস্কুলে ভোট দেবেন। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।