শেষ হলো এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটযুদ্ধ শুরু হয়। ভোটগ্রহণের সময় শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। তবে যারা এখনো ভোটকেন্দ্রে অপেক্ষায় আছেন, তারা ভোট প্রয়োগ করার সুযোগ পাবেন।
নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, শেরপুর-৩ আসন বাদে দেশের বাকি ২৯৯টি আসনের ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। ২ হাজার ২৮ জন প্রার্থীর মধ্যে ১ হাজার ৭৫৫ জন দলীয় এবং ২৭৩ জন স্বতন্ত্র। এর মধ্যে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকে লড়ছেন ২৯০ জন এবং জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ রয়েছে ২২৮টি আসনে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে দেশের ইতিহাসে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর প্রায় ৯ লাখ ১৯ হাজার ২৮০ জন সদস্য মাঠে রয়েছেন। প্রথমবারের মতো নির্বাচনের নিরাপত্তায় ড্রোন ও পুলিশের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। ইসি জানিয়েছে, দেশের ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা সরাসরি ঢাকা থেকে মনিটর করা হবে।