অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন। রাত ৯টা ১৫ মিনিটে শুরু হওয়া এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সম্প্রচার করছে।
এর আগে, সোমবার (১৬ ফেব্রুয়ারি) উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা।
আজকের এই ভাষণটি জাতির উদ্দেশে দেওয়া তার শেষ ভাষণ। কারণ, আগামীকাল দেশে নতুন সরকার গঠিত হবে।
আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে শপথ নিতে যাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা। একইদিন বিকেল তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রীরাও শপথ নেবেন।