দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের হাতে রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ তুলে দিতে অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে যোগ দেন তিনি।
অনুষ্ঠানটি শুরু হয় জাতীয় সংগীতের মাধ্যমে। এরপর পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের পাশাপাশি গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সূচনা হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মনোনীত ব্যক্তিবর্গের হাতে সম্মাননা পদক, সনদ ও চেক তুলে দেবেন। ভাষা আন্দোলনের চেতনাকে সমুন্নত রাখতে প্রতিবছর এই পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, বিশিষ্ট নাগরিক এবং উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।