মধ্যপ্রাচ্যগামী কর্মীদের জন্য হটলাইন চালু

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট অনিশ্চয়তায় পড়া কর্মীদের সহায়তায় হটলাইন চালু করেছে সরকার।

রোববার (১ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, ইরান-ইসরায়েল সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যগামী অনেক ফ্লাইট বন্ধ রয়েছে। এতে যেসব কর্মীর ফ্লাইট বাতিল হয়েছে বা ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার ঝুঁকিতে রয়েছে, তাদের সহায়তায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর নির্দেশনায় চালু হওয়া এই হটলাইনে (১৬১৩৫, টোল ফ্রি) সার্বক্ষণিক তথ্য ও সহায়তা পাওয়া যাবে বলে জানানো হয়।

তবে আংশিক স্বস্তির খবরও রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, দোহা, দুবাই ও আবুধাবি ছাড়া তাদের মধ্যপ্রাচ্যগামী অন্যান্য ফ্লাইট নির্ধারিত সময় অনুযায়ী পরিচালিত হচ্ছে।

এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, রিয়াদ, জেদ্দা এবং মাস্কাট রুটে তাদের আজকের সব ফ্লাইট নির্ধারিত সূচি অনুযায়ী পরিচালিত হবে।